শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

সারাবিশ্বে করোনায় আক্রান্ত ৪৬ কোটি ৯৬ লাখ ছাড়াল

মোহাম্মদ খাইরুল আমিন • 20 মার্চ 2022, 07:07 বিকাল • 235 বার পঠিত
সারাবিশ্বে করোনায় আক্রান্ত ৪৬ কোটি ৯৬ লাখ ছাড়াল

সারা বিশ্বেজুড়ে  করোনার সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪৬ কোটি ৯৬ লাখ ছাড়িয়েছে।

এদিকে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, আজ (২০ মার্চ) সকাল ৭টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ কোটি ৯৬ লাখ ৩৮ হাজার ৩০৮ জন। একই সময়ে করোনায় মারা গেছেন ৬০ লাখ ৯৭ হাজার ৪৬৮ জন। আর সুস্থ হয়েছেন ৪০ কোটি ৩ লাখ ৫৮ হাজার ১৪১ জন।

 এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮ কোটি ১৪ লাখ ৪ হাজার ১৩৫ জন। আর মৃত্যু হয়েছে ৯ লাখ ৯৭ হাজার ৮৪৫ জন।