শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় আরো ৫২৩৭ মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 16 মার্চ 2022, 09:33 সকাল • 236 বার পঠিত
সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় আরো ৫২৩৭ মৃত্যু

সারাবিশ্বে করোনাভাইরাসে দৈনিক সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন ৫ হাজার ২৩৭ জন। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় ১ হাজার ৩০০।

বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬০ লাখ ৭৩ হাজার ১৭৬ জনে। এ সময়ে বিশ্বজুড়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ১৬ লাখ ৮৫ হাজার ৪৭০ জন।
আগের দিনের তুলনায় নতুন শনাক্ত বেড়েছে প্রায় সাড়ে ৫ লাখ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ কোটি ১৫ লাখ ৩০ হাজার ৯৬২ জনে।

আজ বুধবার সকালে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সবশেষ এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। দৈনিক প্রাণহানিতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরেই রাশিয়া, ব্রাজিল, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া ও জার্মানির মতো দেশগুলোর অবস্থান।