শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
মাকিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সন্তোষজনক’ আলোচনা হয়েছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং, ৬৩০ কোটি ডলার চুরি এইচএসসি-সমমান পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস এইচএসসি-সমমান পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস ফ্রান্সের অর্থনৈতিক পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে কমিয়ে ‘নেতিবাচক’ করল ফিচ ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই সংশোধন হচ্ছে ৩৮ লাখ আইসিটি বই: এনসিটিবি চেয়ারম্যান
স্বাস্থ্য

সারা বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় ৫৮৭ জনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 23 মার্চ 2023, 09:28 সকাল • 995 বার পঠিত
সারা বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় ৫৮৭ জনের মৃত্যু

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ৫৮৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ৩৯৬ জন।

আজ বৃহস্পতিবার সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১১৮ জনের এবং আক্রান্ত হয়েছে ১১ হাজার ৬৫৮ জন। একই সময়ে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১২ হাজার ১৬ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ২৮ লাখ ৭ হাজার ৭০৮ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ২২ হাজার ৮০ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৫৬ লাখ ৪৭ হাজার ৭০২ জন।