শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সারা বিশ্বে করোনায় আক্রান্ত ১৩ কোটি ৮৮লাখ মৃত্যুহার তিন শতাংশ

অনলাইন নিউজ পোর্টাল • 15 এপ্রিল 2021, 08:44 সকাল • 240 বার পঠিত
সারা বিশ্বে করোনায় আক্রান্ত ১৩ কোটি ৮৮লাখ  মৃত্যুহার তিন শতাংশ

বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৩ কোটি ৮৮ লাখ ২৬ হাজার চার জন এবং মারা গেছে ২৯ লাখ ৮৫ হাজার ৪২৫ জন।
  করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১১ কোটি ১৬ লাখ আট হাজার ৩৯৩ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ৪২ লাখ ৩২ হাজার ১৮৬ জন।

  বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার ৩ শতাংশ। বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে এক লাখ ছয় হাজার ৫০৬ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে- ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, তুরস্ক, ইতালি, স্পেন ও জার্মানি।

ভারতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৪০ লাখ ৭০ হাজার ৮৯০ জন এবং মারা গেছে এক লাখ ৭৩ হাজার ১৫২ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছে এক কোটি ৩৬ লাখ ৭৭ হাজার ৫৬৪ জন এবং মারা গেছে তিন লাখ ৬২ হাজার ১৮০ জন।