শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সারা বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে

অনলাইন নিউজ পোর্টাল • 29 জুন 2020, 09:51 সকাল • 744 বার পঠিত
সারা বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে

সারা বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা ১ কোটির বেশি।রবিবার (২৮ জুন) রাতে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া কোভিড-১৯ রোগে আক্রান্ত এবং মৃত্যু, দুই দিকেই শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রায় ২৫ লাখ ৯৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজার ১৫২ জনের। 

আক্রান্তর দিক দিয়ে দেশটির পরে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত ও যুক্তরাজ্য। যে চীন থেকে রোগটি ছড়িয়েছে তাদের অবস্থান এখন ২২ নম্বরে।