শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

শাওয়ালের ছয় রোজা রাখার ফজিলত ও বিধান

অনলাইন নিউজ পোর্টাল • 21 মে 2021, 06:17 বিকাল • 2,810 বার পঠিত
শাওয়ালের  ছয় রোজা রাখার  ফজিলত ও বিধান

এই শাওয়াল মাসের ৬ রোজা অনেক গুরুত্ব পূর্ণ।  শাওয়াল মাসে ছয়টি রোজা রাখা সুন্নাত। রাসুলুল্লাহ (সা.) বলেন, যারা রমজানে রোজা পালন করবে এবং শাওয়ালে আরও ছয়টি রোজা রাখবে, তারা যেন পূর্ণ বছরই রোজা পালন করল।

শাওয়াল মাসের  ছয় রোজা ঈদের পরদিন থেকেই রাখা যায়। আর এই ছয় রোজা রাখতে হবে শাওয়াল মাসের মধ্যেই। কারণ শাওয়াল মাসের ফজিলত পেতে হলে এই মাসের মধ্যে শেষ করতে হবে।

অনেক সুবিধা রয়েছে এই রোজার মোদ্দে ,এই রোজাগুলো একটানা রাখতে হবে না। বিরতি দিয়ে এই ছয় রোজা রাখা যাবে। ঈদের পর দিন থেকেই রোজা রাখা শুরু করতে পারেন।

অর্থাৎ যার যেভাবে সুবিধা সেভাবে শাওয়াল মাসের মধ্যেই ছয় রোজা শেষ  করতে পারবেন।