শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সাংহাইয়ে করোনায় মৃত্যু বেড়ে চলেছে

মোহাম্মদ খাইরুল আমিন • 23 এপ্রিল 2022, 02:46 দুপুর • 738 বার পঠিত
সাংহাইয়ে করোনায় মৃত্যু বেড়ে চলেছে

দিনে দিনে বেড়ে চলেছে চীনের সাংহাইয়ে করোনাভাইরাস মহামারিতে মৃতের সংখ্যা। শুক্রবার  শহরটিতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আরো ১২ জনের মৃত্যুর খবর এসেছে। শহর কর্তৃপক্ষ এই খবর দিয়েছে। 

এই শহরে কঠোর লকডাউন চলছে। দীর্ঘদিন পর মৃত্যু শুরু হয়েছিল একদিনে তিনজনকে দিয়ে। সেটা এখন বাড়ছে। বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যুর কথা বলা হয়েছিল। শুক্রবার সেটা বেড়ে ১২ হলো। 

এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনৈতিক কেন্দ্র সাংহাইয়ে আড়াই কোটি মানুষের বাস। চীনের সবচেয়ে বড় আতঙ্কের শহরও এখন এটি। আর তা করোনার জন্য। কর্তৃপক্ষের জানানো তত্য অনুযায়ী, শুক্রবার শহরটিতে উপসর্গযুক্ত ২ হাজার ৭৩৬ জন নতুন রোগী এবং উপসর্গবিহীন ২০ হাজার ৬৩৪ জন নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবারের চেয়ে শনাক্তের সংখ্যা অনেক বেড়েছে। 

শুক্রবার যাদের মৃত্যু হয়েছে তাদের গড় বয়স ৮৮ বলে জানা গেছে। সাংহাইয়ের স্থানীয় সরকার জানায়, এদের কেউই টিকা নেননি। এছাড়া বিভিন্ন রোগে ভূগছিলেন তারা। 

সাংহাইয়ে কঠোর লকডাউন চলায় শহরটির মানুষের মধ্যে ক্ষোভ অনেক বেড়ে গেছে। কিন্তু তাদের করার কিছু নেই। কর্তৃপক্ষের অটল সিদ্ধান্ত, সংক্রমণের মাত্রা শূন্যে নামিয়ে না আনা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হবে না। 

সাংহাইয়ের পুরো শহরের লকডাউন শুরু হয় এপ্রিলের প্রথম দিকে, যদিও অনেক বাসিন্দা আরও আগে থেকেই গৃহবন্দি হয়ে আছেন।