শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সামাজিক অবক্ষয় রুখতে পাকিস্তানে নিষিদ্ধ করা হবে টিকটক

অনলাইন নিউজ পোর্টাল • 01 অক্টোবর 2020, 10:05 রাত • 252 বার পঠিত
সামাজিক অবক্ষয় রুখতে পাকিস্তানে নিষিদ্ধ করা হবে টিকটক

অনলাইন নিউজ পোর্টাল ডেস্ক: চীনা অ্যাপ টিকটককে এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ‘অনৈতিক কন্টেন্টের‘ অভিযোগে নিষিদ্ধ করতে চাচ্ছেন। ভারতে নিষিদ্ধ হওয়ার পর যুক্তরাষ্ট্র যখন চীনের টিকটক অ্যাপ নিরাপত্তার কারণে বন্ধ করতে চাইছে, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, টিকটকের মতো অ্যাপ বন্ধ করা উচিত।

পাকিস্তানের তথ্যমন্ত্রী শিবলি ফরাজ ইমরানকে উদ্ধৃত করে সাংবাদিকদের বলেন, সামাজিক ক্ষতির কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী এই অ্যাপ নিষিদ্ধের পরিকল্পনা করেছেন।

এই একই অভিযোগে সিঙ্গাপুর ভিত্তিক বিগোলাইভ অ্যাপ পাকিস্তান নিষিদ্ধ করেছে। টিকটককে তারা শেষবার সতর্ক করে ২১ জুলাই।

বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক পাকিস্তানে তৃতীয় সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপ। চলতি বছরেই এটি ৪.৬ মিলিয়ন বার ডাউনলোড হয়েছে।

তুমুল জনপ্রিয় এই অ্যাপটি নিয়ে পাকিস্তান সরকার বেশ চাপে আছে। জুলাই মাসে ৫০০টি অভিযোগ পড়ে অ্যাপটির নামে।

পাকিস্তান প্রশাসন জানিয়েছে, এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।

পাকিস্তানে সম্প্রতি এক টিকটক ব্যবহারকারী তরুণী আরেক টিকটক ব্যবহারকারী যুবকের কাছে শারীরিক নির্যাতনের শিকার হন। টিকটকের মাধ্যমেই তাদের পরিচয়। ইমরান খানের নেতৃত্বাধীন সরকার এই ঘটনার সমালোচনা করে টিকটককে এক হাত নেয়।