শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
মাকিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সন্তোষজনক’ আলোচনা হয়েছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং, ৬৩০ কোটি ডলার চুরি এইচএসসি-সমমান পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস এইচএসসি-সমমান পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস ফ্রান্সের অর্থনৈতিক পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে কমিয়ে ‘নেতিবাচক’ করল ফিচ ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই সংশোধন হচ্ছে ৩৮ লাখ আইসিটি বই: এনসিটিবি চেয়ারম্যান
রাজনীতি

সাহাব উদ্দিন হত্যা মামলায় পুলিশ ও আনসার সদস্যের বিরুদ্ধে অভিযোগ

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 22 এপ্রিল 2025, 10:34 রাত • 246 বার পঠিত
সাহাব উদ্দিন হত্যা মামলায় পুলিশ ও আনসার সদস্যের বিরুদ্ধে অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাবেক ছাত্রশিবির নেতা সাহাব উদ্দিনকে তুলে নিয়ে গুলি করে হত্যার অভিযোগে ১২ পুলিশ সদস্য ও একজন আনসার সদস্যের বিরুদ্ধে মামলা করেছে তাঁর পরিবার। ঘটনার এক দশক পর মঙ্গলবার সাহাব উদ্দিনের বাবা জয়নাল আবদীন পাটোয়ারী কুমিল্লার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালতে এই মামলা করেন।

আইনজীবী মুহাম্মদ বদিউল আলম জানান, আদালত শুনানি শেষে মামলাটি গ্রহণ করেছেন এবং আগামীকাল আদেশ দেবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিন রাজনৈতিক চাপের কারণে বিচার না পেলেও এবার পরিবার ন্যায়বিচার প্রত্যাশা করছে।

২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি সাহাব উদ্দিনকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পরের দিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মরদেহ পাওয়া যায়। পরিবারের দাবি, তাঁর মাথায় গুলি ও শরীরে নির্যাতনের চিহ্ন ছিল।

মামলায় আসামি করা হয়েছে তৎকালীন ওসি উত্তম কুমার চক্রবর্তী, পরিদর্শক আবদুল্লাহ আল-মাহফুজ, এসআই নুরুজ্জামান হাওলাদার, ইব্রাহীম, ডিবি পুলিশের এসআই শাহ কামাল আকন্দ, শহীদসহ আরও কয়েকজন কনস্টেবল ও আনসার সদস্যকে। মামলায় নাম উল্লেখ না করে অজ্ঞাত ৪০-৫০ জনকেও অভিযুক্ত করা হয়েছে।

মামলার আরজিতে বলা হয়েছে, তৎকালীন সরকারের রাজনৈতিক নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের নামও সেখানে হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

বাদী জয়নাল আবদীন পাটোয়ারী বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে। আমি সেই হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই।’