শাবিপ্রবির আন্দোলনরত সব শিক্ষার্থী এবার যোগ দিচ্ছে অনশনে
মোহাম্মদ খাইরুল আমিন
•
25 জানুয়ারী 2022, 06:35 সকাল
•
219 বার পঠিত
সোমবার (২৪ জানুয়ারী ২০২২) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলনরত সব শিক্ষার্থী গণঅনশনে যোগ দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্তের কথা জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।
তারা বলেন, চিকিৎসা চলাকালে কোনো অনশনকারী হাসপাতালের খাবার গ্রহণ করেনি। এবার আমরা সব শিক্ষার্থী গণঅনশনে যোগ দেব।
অনশনরত ২৪ শিক্ষার্থীদের মধ্যে অসুস্থ হয়ে ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার দুপুরে অনশনের ১২০ ঘণ্টায় গুরুতর অসুস্থ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
এখন পর্যন্ত অনশনের পঞ্চমদিনে ২০ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অবস্থা খুবই খারাপ। সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও মাউন্ট এডোরা হাসপাতালে এসব শিক্ষার্থীদের ভর্তি করানো হয়েছে।