সাবেক এমপি পাপুলকে আরো তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে কুয়েত
অনলাইন নিউজ পোর্টাল
•
26 এপ্রিল 2021, 10:16 রাত
•
236 বার পঠিত
লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি শহীদ ইসলাম পাপুলকে মানবপাচার ও অর্থপাচারের দায়ে আরো তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন কুয়েতের আদালত। একই সঙ্গে তাকে ২০ লাখ কুয়েতি দিনার জরিমানা করা হয়েছে।
২৬ এপ্রিল কুয়েতের আপিল আদালত পাপুলের বিরুদ্ধে এ রায় দেন। কুয়েতের আদালতে পাপুলের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করা হয়। এর আগে চলতি বছর ২৮ জানুয়ারি আদালতের বিচারক তাকে চার বছরের কারাদণ্ড ও ১৯ লাখ কুয়েতি দিনার জরিমানা করেন। সোমবার অপর একটি মামলায় তার আরো তিন বছরের কারাদণ্ড ও ২০ লাখ দিনার জরিমানা করা হলো। এ নিয়ে পাপুলের মোট সাত বছরের কারাদণ্ড হলো।
মানব ও অর্থপাচারের অভিযোগে গত বছর ৬ জুন সাবেক এমপি শহীদ ইসলাম পাপুলকে গ্রেফতার করে কুয়েতের পুলিশ। তিনি তারপর থেকেই সে দেশের কারাগারে আটক রয়েছেন। প্রথম দফায় কারাদণ্ড হওয়ায় তার সংসদ সদস্য পদ বাতিল হয়।