শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
মাকিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সন্তোষজনক’ আলোচনা হয়েছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং, ৬৩০ কোটি ডলার চুরি এইচএসসি-সমমান পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস এইচএসসি-সমমান পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস ফ্রান্সের অর্থনৈতিক পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে কমিয়ে ‘নেতিবাচক’ করল ফিচ ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই সংশোধন হচ্ছে ৩৮ লাখ আইসিটি বই: এনসিটিবি চেয়ারম্যান
আন্তর্জাতিক

রুশ জঙ্গিবিমান ও ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

অনলাইন নিউজ পোর্টাল • 27 জুন 2020, 12:38 দুপুর • 1,245 বার পঠিত
রুশ জঙ্গিবিমান ও ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

চীনকে মোকাবিলায় রাশিয়া থেকে ‘মিগ-২৯’ ও ‘সুখোই-৩০’ জঙ্গিবিমান ও ক্ষেপণাস্ত্র কেনার চেষ্টা করছে ভারত। রাশিয়ার একাধিক সামরিক সূত্রের বরাত দিয়ে দৈনিক কমেরস্যান্ত জানিয়েছে, চীনের সঙ্গে সীমান্ত-উত্তেজনার মধ্যে নয়াদিল্লি এ প্রচেষ্টা শুরু করেছে। দৈনিক কমেরস্যান্ত আরো লিখেছে, বেইজিং ও ইসলামাবাদের পক্ষ থেকে সৃষ্ট হুমকি মোকাবিলা করার লক্ষ্যে ভারত দ্রুততম সময়ের মধ্যে রুশ অস্ত্র হস্তগত করতে চায়।

ভারত এর আগে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার যে চুক্তি করেছিল তারও দ্রুততম বাস্তবায়ন চায় নয়াদিল্লি। ওই চুক্তির ভিত্তিতে গত বছর ভারত রাশিয়াকে ৫০ কোটি ডলার পরিশোধও করেছিল।

রাশিয়ার সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক ফেডারেল সংস্থার প্রধান  বলেছিলেন, ভারত এস-৪০০’র প্রথম চালান ২০২১ সালে হাতে পাবে। তবে রুশ দৈনিকটি লিখেছে, ভারত এখন চলতি বছরের শেষেই এস-৪০০ পেতে চায়।