শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
মাকিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সন্তোষজনক’ আলোচনা হয়েছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং, ৬৩০ কোটি ডলার চুরি এইচএসসি-সমমান পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস এইচএসসি-সমমান পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস ফ্রান্সের অর্থনৈতিক পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে কমিয়ে ‘নেতিবাচক’ করল ফিচ ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই সংশোধন হচ্ছে ৩৮ লাখ আইসিটি বই: এনসিটিবি চেয়ারম্যান
জাতীয়

রেলপথ উন্নয়নে ৪৪ কোটি টাকা অনুদান দেবে দ. কোরিয়া

মোহাম্মদ খাইরুল আমিন • 20 জানুয়ারী 2025, 07:26 বিকাল • 196 বার পঠিত
রেলপথ উন্নয়নে ৪৪ কোটি টাকা অনুদান দেবে দ. কোরিয়া

বাংলাদেশের রেলপথ উন্নয়নে ৪৪ কোটি টাকার অনুদান সহায়তা দেবে দক্ষিণ কোরিয়া।

আজ সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
বাংলাদেশ সরকার এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে ‘দ্য মিনিস্ট্রি অব ল্যান্ড, ইনফ্রাসট্রাকচার এন্ড ট্রান্সপোর্ট-৪ ইমপ্রোভমেন্ট প্রজেক্ট অব রোলিং স্টক ম্যানেজমেন্ট এ্যান্ড মেনটেইনেন্স অব বাংলাদেশ রেকর্ড অব ডিসকাশন (আরডি) গেচ টার্মস অব রেফারেন্স (টিআর)’ চুক্তি স্বাক্ষর হয়েছে। 

প্রকল্পটি বাস্তবায়নের জন্য দক্ষিণ কোরিয়ার ল্যান্ড, ইনফ্রাসট্রাকচার এ্যান্ড ট্রান্সপোর্ট মন্ত্রণালয় অনুদান সহায়তা বাবদ ৩ দশমিক ৬৯ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৪৪ কোটি ৩০ লাখ টাকা) প্রদান করবে। প্রকল্পটি রেলপথ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বাস্তবায়িত হবে।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের  অতিরিক্ত সচিব ও অনুবিভাগ প্রধান (এশিয়া, জেইসি এবং এফএ্যান্ডএফ) মিরানা মাহরুখ এবং দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে সে দেশের ভূমি ও ইনফ্রাসট্রাকচার মন্ত্রণালয়ের এসিসট্যান্ট মিনিস্টার নেম ইয়ং-উ এ চুক্তি স্বাক্ষর করেন।

প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো কোরিয়া এক্সিম ব্যাংকের ইডিসিএফ অর্থায়নে বাংলাদেশ রেলওয়েতে ইতিপূর্বে সংগৃহিত লোকোমোটিভ সমূহের টেকসই রক্ষণাবেক্ষণের জন্য পরামর্শক সেবা প্রদান, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ এবং প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা বৃদ্ধি করা।