শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

রায়হান কবিরকে শিগগিরই বাংলাদেশে ফেরত পাঠাবে মালয়েশিয়া

অনলাইন নিউজ পোর্টাল • 19 আগস্ট 2020, 08:23 রাত • 186 বার পঠিত
রায়হান কবিরকে শিগগিরই বাংলাদেশে ফেরত পাঠাবে মালয়েশিয়া

বাংলাদেশি অভিবাসী তরুণ রায়হান কবিরের বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারেনি মালয়েশিয়া। শিগগিরই তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে দেশটি। বুধবার দুপুরে মালয়েশিয়ায় রায়হানের আইনজীবী এ কথা জানিয়েছেন।

করোনা পরিস্থিতিতে অভিবাসীদের প্রতি মালয়েশিয়া সরকারের আচরণ নিয়ে গণমাধ্যমে কথা বলায় গত ২৪ জুলাই রায়হান কবিরকে গ্রেফতার করে দেশটির পুলিশ। ৬ আগস্ট আদালতে হাজির করা হলে তাকে ১৩ দিনের রিমান্ড দেয়া হয়। আজ রায়হানের রিমান্ড শেষ হয়েছে।

রায়হানের আইনজীবী বলেন, রায়হানের বিরুদ্ধে মালয়েশিয়ায় কোনো অভিযোগ গঠন করা হয়নি। ইমিগ্রেশন পুলিশ তাকে বাংলাদেশে ফেরত পাঠোনোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরো বলেন, ফেরত পাঠানোর আগে রায়হানের করোনা পরীক্ষা করা হবে। এরপর উড়োজাহাজের টিকিট প্রাপ্তি সাপেক্ষে তাকে দেশে ফেরত পাঠানো হবে। আমরা আশা করছি, চলতি সপ্তাতেই সে দেশে ফিরতে পারবে।

এর আগে ৫ আগস্ট মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক বলেছিলেন, মালয়েশিয়া থেকে বাংলাদেশের পরবর্তী ফ্লাইট যাবে ৩১ আগস্ট। সেই ফ্লাইটে তাকে পাঠানো হবে। তিনি আরো বলেছিলেন, রায়হান আর মালয়েশিয়া যেতে পারবেন না। কারণ তাকে কালো তালিকাভুক্ত করা হবে।