শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

রাশিয়ায় কৃষ্ণ সাগর টহলে নৌবাহিনীর নারী দল

অনলাইন নিউজ পোর্টাল • 14 জুলাই 2020, 12:12 দুপুর • 1,128 বার পঠিত
রাশিয়ায় কৃষ্ণ সাগর টহলে নৌবাহিনীর নারী দল

প্রথমবারের মতো কৃষ্ণ সাগর প্রতিরক্ষার জন্য নৌবাহিনীর একটি নারী দলকে নিযুক্ত করে রাশিয়া। এরইমধ্যে রাশিয়ান নৌবাহিনীর নারী দল সাগরটিতে টহল পরিচালনা করেছে। এতে দেশটিতে নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে। চলতি মাসের শেষে রাশিয়ার ‘নেভি-ডে’-তে প্যারেডের অংশ হিসেবে এটি করা হয়। এ মহড়ায় প্রতিরক্ষারমূলক সব কার্যক্রম পরিচালনা করেছে নারীরা। টহলের সময় কিভাবে শত্রুর আক্রমণ প্রতিহত, পাল্টা আক্রমণ ও বিভিন্ন যন্ত্র-অস্ত্রের ব্যবহার এবং তাদের আচরণগত পরিবর্তনের বিষয়টি দেখা হয়েছে।

পুরুষদের দ্বারা পরিচালিত রাশিয়ার নৌ-বাহিনীর ইউনিটটিতে নেতৃত্ব দিয়েছে একটি নারী দল। মহড়ায় অংশগ্রহণকারী সবাই ছিলেন নারী। যেটি রাশিয়ার সামরিক বাহিনীর একটি মাইলফলক।

রাশিয়ায়  ৩৮ ধরনের প্রতিষ্ঠানের ৪৫৬টি চাকরিতে নারীদের প্রবেশ ছিলো প্রায় অসম্ভব। এর মধ্যে নারীদের নৌ-বাহিনীতে যোগ দিতে গিয়ে অনেক বাধায় পড়তে হত। তবে সেই অসম্ভবের অবসান ঘটান নারী বান্ধব প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ নিয়ে তিনি একটি নির্দেশনা জারি করেন। এতে নারীদের জন্য চাকরিতে প্রবেশের সুযোগ উন্মোচন হয়।