রাশিয়ায় করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ড
মোহাম্মদ খাইরুল আমিন
•
25 ডিসেম্বর 2021, 11:13 দুপুর
•
271 বার পঠিত
পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়ার একটি করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২ জন। শুক্রবার (২৪ ডিসেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় অ্যাস্ট্রাখান শহরে ঘটে এ দুর্ঘটনা ঘটেছে।
করোনা আক্রান্ত রোগীদের আইসিইউ’তে ছড়ায় আগুন। ঘটনার পরপরই ১৬ রোগীকে নিরাপদে সরিয়ে নেন উদ্ধারকারীরা। কিন্তু আগুনের ছড়িয়ে পড়লে সরাতে পারেননি বাকি দুই রোগীকে। নিহত হয়েছেন দুইজনই নারী। এমনটা জানা যায় কর্তৃপক্ষ কাছে থেকে।
শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে কর্তৃপক্ষ। কারণ উদঘাটনে চলছে তদন্ত।