শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
মাকিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সন্তোষজনক’ আলোচনা হয়েছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং, ৬৩০ কোটি ডলার চুরি এইচএসসি-সমমান পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস এইচএসসি-সমমান পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস ফ্রান্সের অর্থনৈতিক পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে কমিয়ে ‘নেতিবাচক’ করল ফিচ ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই সংশোধন হচ্ছে ৩৮ লাখ আইসিটি বই: এনসিটিবি চেয়ারম্যান
আন্তর্জাতিক

রাশিয়ার কাছ থেকে শক্তিশালী অস্ত্র কিনল বেলারুশ

মোহাম্মদ খাইরুল আমিন • 20 মে 2022, 11:14 দুপুর • 219 বার পঠিত
রাশিয়ার কাছ থেকে শক্তিশালী অস্ত্র কিনল বেলারুশ

বেলারুশের শক্তিশালী নেতা আলেকজান্ডার লুকাশেনকো বৃহস্পতিবার বলেছেন, তার দেশ রাশিয়ার কাছ থেকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ইজকান্দার ক্ষেপণাস্ত্র এবং এস-৪০০ বিমান বিধ্বংসী  অ্যান্টি-মিসাইল সিস্টেম কিনেছে। খবর এএফপি’র।

ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের ৮৫তম দিনে এমন ঘোষণা দেয়া হলো। দেশটিতে যুদ্ধে ইতোমধ্যে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে।

মস্কোর প্রধান মিত্র দেশ বেলারুশ ইউক্রেন সীমান্তবর্তী দেশটির একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রাশিয়ার সৈন্যদের ব্যবহার করার অনুমতি দিয়েছে।

বেলারুশের প্রেসিডেন্টের বাসভবনের টেলিগ্রাম চ্যানেল পরিবেশিত বক্তব্যে লুকাশেনকো বলেন, ‘আমরা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এ ব্যাপারে একটি চুক্তি করেছি।’

এ ব্যাপারে কিছু তথ্য দিয়ে তিনি বলেন, বেলারুশ কর্তৃপক্ষ সামরিক বাহিনীর জন্য প্রয়োজনীয় যত বেশি সম্ভব ইজকান্ডার ক্ষেপণাস্ত্র ও এস-৪০০ সিস্টেম ক্রয় করেছে। লুকাশেনকো বলেন, ‘এ ধরনের অস্ত্র একেবারে আলাদা।’

এ মাসের গোড়ার দিকে লুকাশেনকো ইউক্রেনে রাশিয়ার সাথে যুদ্ধে ফ্যাসিবাদী আদর্শকে সমর্থন করায় পশ্চিমা বিশ্বকে দায়ী করে।