রাশিয়ার কাছ থেকে আবারো ক্ষেপণাস্ত্র কিনবে তুরস্ক
অনলাইন নিউজ পোর্টাল
•
25 আগস্ট 2020, 01:29 দুপুর
•
1,213 বার পঠিত
রাশিয়ার কাছ থেকে আরো বেশি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনতে চায় তুরস্ক। এ লক্ষ্যেই ২০২১ সালে তুরস্কে ক্ষেপণাস্ত্র পাঠানোর জন্য দেশটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করবে রাশিয়া।
এর আগে গত বছরও রাশিয়ার কাছে থেকে একই ধরনের ক্ষেপণাস্ত্র কিনেছে তুরস্ক। এ পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিলো যুক্তরাষ্ট্র।
জানা গেছে, ক্ষেপণাস্ত্র কেনার ব্যাপারে তুরস্ককে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে, তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার সিদ্ধান্তে অটল থাকলে দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।