শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
খেলা

রাশিয়াকে নিষিদ্ধ করলো ফিফা-উয়েফা

মোহাম্মদ খাইরুল আমিন • 01 মার্চ 2022, 10:13 দুপুর • 346 বার পঠিত
রাশিয়াকে নিষিদ্ধ করলো ফিফা-উয়েফা

রাশিয়ার মাটিতে সকল আন্তর্জাতিক ম্যাচ নিষিদ্ধ করার পর এবার আরও কঠোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা ও উয়েফা। ইউক্রেইনে আক্রমণের প্রেক্ষিতে রাশিয়ার সকল ক্লাব ও জাতীয় দলকে সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করল সংস্থা দুটি। বিশ্ব ও ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা দুটি সোমবার যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্ত জানায়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা, বলা হয়েছে বিবৃতিতে।
এই নিষেধাজ্ঞার ফলে কাতার বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে খেলতে পারবে না রাশিয়ার ছেলেদের দল। ২০২২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে পারবে না তাদের মেয়েরা। ইউরোপা লিগ থেকে ছিটকে গেল ক্লাব স্পার্তাক মস্কো। গত শুক্রবার শেষ ষোলোর ড্রয়ে লাইপজিগকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল তারা।