শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

রাখাইনে ‘উন্মুক্ত কারাগারে’ লক্ষাধিক রোহিঙ্গা মুসলিম

অনলাইন নিউজ পোর্টাল • 09 অক্টোবর 2020, 08:58 সকাল • 1,931 বার পঠিত
রাখাইনে ‘উন্মুক্ত কারাগারে’ লক্ষাধিক রোহিঙ্গা মুসলিম

যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এক বিবৃতিতে জানায়, মিয়ানমারের সরকার রাখাইন রাজ্যে প্রায় ১ লাখ ৩০ হাজার রোহিঙ্গা মুসলিমকে বছরের পর বছর নোংরা ক্যাম্পে আটক করে রেখেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘অনির্দিষ্ট সময়ের জন্য ঢালাওভাবে আটক’ রোহিঙ্গাদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি।

২০১২ সালে বিভিন্ন জাতিগোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালানো শুরু করার পর থেকে রোহিঙ্গা ও কামান মুসলিমদের ‘উন্মুক্ত বন্দিশিবিরে’ আটক করে রাখা হয়েছে বলে উঠে এসেছে এ রিপোর্টে।

১৬৯ পৃষ্ঠার রিপোর্টে মধ্য রাখাইন রাজ্যে ২৪টি ক্যাম্পের ‘অমানবিক’ পরিস্থিতি তুলে ধরা হয়।

উল্লেখ করা হয়, রোহিঙ্গাদের জীবনযাত্রা, শিক্ষা, স্বাস্থ্য সেবা, খাদ্য ও আশ্রয়ের অধিকারের পাশাপাশি তাদের মানবিক সহায়তা পাওয়ার অধিকারও ক্ষুণ্ন হচ্ছে।