শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজশাহীর করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 19 সেপ্টেম্বর 2021, 10:29 দুপুর • 274 বার পঠিত
রাজশাহীর করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু হয়েছে। করোনা উপসর্গ নিয়ে তারা মারা গেছেন। রোববার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মৃতদের মধ্যে নওগাঁর ২ জন, জয়পুরহাটের ১ জন ও ঝিনাইদহের ১ জন রয়েছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
রোগী ভর্তির বিষয়ে রামেক পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। রামেকের করোনা ইউনিটে করোনা পজিটিভ হয়ে ২৯ জন ও করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তি আছেন ১০১ জন। মোট ২৪০টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিল ১৩০ জন।