শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

রাজশাহী তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত

মোহাম্মদ খাইরুল আমিন • 10 এপ্রিল 2025, 11:20 রাত • 364 বার পঠিত
রাজশাহী তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত

রাজশাহী জেলা বিএনপির নির্দেশ অমান্য ও দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির অনুলিপি বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, “জেলা বিএনপির নির্দেশ অমান্য ও দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সকল কার্যক্রম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহোদয়ের নির্দেশে স্থগিত করা হলো।”

দলীয় সূত্র জানায়, শেখ হাসিনার সরকারের পতনের পর তানোরে বিএনপির রাজনীতিতে আধিপত্য বিস্তার নিয়ে গত মার্চ মাসে ১৬ দিনের ব্যবধানে দুটি সংঘর্ষে দুজন নিহত হন। এ ঘটনায় দলটির নেতা–কর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। এমন পরিস্থিতিতে তানোরে বিএনপির আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের এই সিদ্ধান্ত এল।

তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হান্নান জানান, তিনি আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের ব্যাপারে কোনো চিঠি পাননি, তবে তিনি বিষয়টি শুনেছেন।

রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার বলেন, "দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে মূলত তানোর বিএনপির আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। দুটি সংঘর্ষে দুটি খুন ছাড়াও আরও অনেক কারণ রয়েছে।"

এ ঘটনায় তানোরের বিএনপি নেতৃবৃন্দের মধ্যে বিভ্রান্তি এবং অস্থিরতা বাড়ছে, এবং শৃঙ্খলা রক্ষার জন্য কেন্দ্রীয় দলীয় সিদ্ধান্তের গুরুত্ব আরও বেশি হয়ে উঠেছে।