শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানীর মিরপুর-২ এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে

অনলাইন নিউজ পোর্টাল • 10 আগস্ট 2020, 11:21 দুপুর • 301 বার পঠিত
রাজধানীর মিরপুর-২ এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে

রাজধানীর মিরপুরে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার রাত সোয়া ৮টার দিকে মিরপুর-২ নম্বরের এফ ব্লকের রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, জর্দ্দার কৌটায় ককটেল সদৃশ্য বস্তু বিস্ফোরিত হয়েছে। তবে বিস্ফোরণের পর কোনো স্প্রিন্টার বা অন্য কোনো আলামত পাওয়া যায়নি। 

এ সম্পর্কে মিরপুর মডেল থানার ওসি বলেন, মিরপুর-২ এর এফ ব্লকে রাস্তার পাশে ফাঁকা জায়গায় একটি বিস্ফোরণ হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমরা তদন্ত করছি। আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে।