রাফাহতে ত্রাণের লাইনে গুলি, ২৭ ফিলিস্তিনি নিহত
মোহাম্মদ খাইরুল আমিন
•
24 জুন 2025, 10:00 রাত
•
274 বার পঠিত
অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা নিতে আসা অসহায় মানুষের ওপর আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার (২৪ জুন) গাজায় ড্রোন ও স্থল থেকে চালানো ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫১ জনই নিহত হন মানবিক সহায়তা বিতরণ কেন্দ্রগুলোর আশপাশে।
গাজার দক্ষিণের শহর রাফাহতেই ২৭ জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। তারা সহায়তার জন্য জড়ো হয়েছিলেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা, হাসপাতাল সূত্রের বরাতে জানায়, মঙ্গলবারের এই হামলাগুলো ছিল মানবিক সহায়তা প্রত্যাশীদের লক্ষ্য করে পরিকল্পিত।
সূত্র জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৫৬ হাজার ৭৭ জনে পৌঁছেছে। এছাড়া আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৮৪৮ জনে।