শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ফিচার

পূর্ব শত্রুতার জেরে স্কুলছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

মোহাম্মদ খাইরুল আমিন • 27 জানুয়ারী 2022, 10:00 দুপুর • 377 বার পঠিত
পূর্ব শত্রুতার জেরে স্কুলছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে গত ২৬ জানুয়ারি রাত ৯টার দিকে পূর্ব শত্রুতার জেরে দিদার হোসাইন নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

গত বুধবার উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দিদার হোসাইন উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের উত্তরপাড়ার আবুল হোসেনের ছেলে। সে শিলাইদহ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে স্কুলছাত্র দিদার হোসাইনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। দিদারের শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে।

 নির্বাচন পরবর্তী সময়ে শিলাইদহ বাজারের বাবু মিস্ত্রির সঙ্গে দিদারের হাতাহাতির ঘটনা ঘটে। সেই শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত দিদার হোসেনের বড় ভাই দেলোয়ার হোসাইন বলেন, আমার ভাইকে প্রকাশ্যে মারপিট এবং কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। হত্যাকারীদের ফাঁসি চাই।  

বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, পূর্ব বিরোধের জেরে সমবয়সী প্রতিপক্ষের লোকজন দিদারকে হত্যা করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এখনো মামলা হয়নি।