শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে শুরু হয়েছে রাজ্যের ৩৪টি আসনে সপ্তম দফার ভোট গ্রহণ

অনলাইন নিউজ পোর্টাল • 26 এপ্রিল 2021, 02:04 দুপুর • 278 বার পঠিত
পশ্চিমবঙ্গে শুরু হয়েছে রাজ্যের ৩৪টি আসনে সপ্তম দফার ভোট গ্রহণ

পশ্চিমবঙ্গে সোমবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে রাজ্যের ৩৪টি আসনে সপ্তম দফার ভোট গ্রহণ, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। সব ধরনের সহিংসতা এড়াতে নির্বাচন কমিশন জোর নিরাপত্তার ব্যবস্থা করেছে। ৩৪ আসনে কেন্দ্রীয় বাহিনীর ৭৯৬ কোম্পানি সদস্য মোতায়েন করেছে কমিশন। এর মধ্যে শুধু বুথের নিরাপত্তায় আছে ৬৫৩ কোম্পানি সেনা। 

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সোমবার আসানসোল-দুর্গাপুরে ১৫৪, দক্ষিণ দিনাজপুরে ১০৮, জঙ্গিপুরে ১০২, মুর্শিদাবাদে ১০২ কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে।

দেশজুড়ে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেও নির্বাচন কমিশনের ভোট গ্রহণ নিয়ে সমালোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন পরিস্থিতিতে কমিশনকে অনুরোধ করেছিলেন যেন ভোট গ্রহণ দেরিতে করা হয়। কিন্তু নির্বাচন কমিশন সিদ্ধান্তে অনড় থেকেছে। নির্বাচন কমিশন ভোটারদের স্বাস্থ্যবিধি মানা নিশ্চিতে কঠোর হবে বলে জানিয়েছে।