শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় যশের প্রভাবে প্রায় ১ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত

অনলাইন নিউজ পোর্টাল • 27 মে 2021, 01:28 দুপুর • 460 বার পঠিত
পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় যশের প্রভাবে প্রায় ১ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় যশের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গে প্রায় এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।  এছাড়া এর প্রভাবে রাজ্যে প্রাণ হারিয়েছেন তিন জন। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় থেকে রক্ষা পেতে ১৫ লাখ ৪ হাজার ৫০৬ মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে। তারপরও প্রায় এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন লাখ বাড়ির ক্ষতি হয়েছে। ১৩৪টি বাঁধ ভেঙেছে। সমুদ্রের লবণাক্ত পানির কারণে কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া উপকূলীয় এলাকা প্লাবিত হয়েছে। 

মমতা ব্যানার্জি বলেন, ‘ত্রাণ শিবিরগুলোতে ১০ লাখ ত্রিপল পাঠানো হয়েছে। ১০ কোটি মানুষের চাল ও শুকনো খাবার পাঠানো হয়েছে।’

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামীকালও ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে। তাই প্রত্যেককে ঘরে থাকার পরামর্শ দেন তিনি। এদিকে শুক্রবার পশ্চিমবঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন বলে জানান পশ্চিমবঙ্গের এ মুখ্যমন্ত্রী।