শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পশ্চিম তীরে ইসরাইলি সৈন্যের গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 15 আগস্ট 2023, 02:33 দুপুর • 429 বার পঠিত
পশ্চিম তীরে ইসরাইলি সৈন্যের গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরে মঙ্গলবার ইসরাইলি সৈন্যের গুলিতে দুই ফিলিস্তিনি হয়েছে। বিগত কয়েক মাসের মধ্যে জেরিকো এলাকায় এটি ছিল তাদের বড় ধরনের অভিযান।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়। খবর এএফপি’র।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আজ ভোরে জেরিকোতে অভিযান চালানোর সময় ইসরাইলি বাহিনী ১৬ বছর বয়সী কুসে ওমর সুলেমান আল-ওয়ালাজি এবং ২৫ বছর বয়সী মোহাম্মাদ রিবি এনজুমকে বুকে গুলি করে।

এএফপি’র পক্ষ থেকে এ অভিযানের ব্যাপারে জানতে ইসরাইলি বাহিনী তাৎক্ষণিকভাবে কোন সাড়া দেয়নি।

প্রাচীন নগরী জেরিকোতে গত ১ মে’র পর এটি ছিল প্রথম ব্যাপক অভিযান।

এদিকে সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সহিসংসতা বেড়ে গেছে।
ইসরাইল ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর থেকেই পশ্চিম তীর দখল করে আছে।
চলতি বছরের এ পর্যন্ত জেরিকোতে ইসরাইল-ফিলিস্তিন সংঘর্ষে নিহত ফিলিস্তিন নাগরিকের সংখ্যা বেড়ে ২১৬ জনে দাঁড়িয়েছে। একই সময়ে তাদের মধ্যে সংঘর্ষে ২৮ জন ইসরাইলি, একজন ইউক্রেনীয় এবং একজন ইতালীয় নাগরিক নিহত হয়েছে।