শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পশ্চিম তীরে ইসলামিক জিহাদের ১৯ সদস্য গ্রেফতার

মোহাম্মদ খাইরুল আমিন • 06 আগস্ট 2022, 02:42 দুপুর • 617 বার পঠিত
পশ্চিম তীরে ইসলামিক জিহাদের ১৯ সদস্য গ্রেফতার

ফিলিস্তিনের পশ্চিম তীরে শনিবার ইসলামিক জিহাদ গ্রুপের বিরুদ্ধে ইসরাইলি বাহিনী ব্যাপক অভিযান চালিয়ে এ গ্রুপের ১৯ সদস্যকে গ্রেফতার করেছে। এ সময়  গাজায় ইসলামিক জিহাদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ফের হামলা চালানো হয়। খবর এএফপি’র।

ইসরাইলের সেনাবাহিনীর দেওয়া এক বিবৃতিতে বলা হয়, অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের সৈন্য ও এজেন্টরা অধিকৃত পশ্চিম তীরে ভোরে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ১৯ জন ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ইসলামি জিহাদের সাথে সম্পৃক্ত।