শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সংঘর্ষ, ৮ সেনাসহ নিহত ৬৫

মোহাম্মদ খাইরুল আমিন • 20 ফেব্রুয়ারি 2022, 12:23 দুপুর • 297 বার পঠিত
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সংঘর্ষ, ৮ সেনাসহ নিহত ৬৫

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে  সংঘর্ষে ৮ সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৪ জন। সংঘর্ষের এই ঘটনায় দেশটির সেনাবাহিনীর অন্য চার সদস্য নিখোঁজ রয়েছেন।

জানা যায় স্থানীয় সময় শুক্রবার রাতের এই সংঘর্ষে ওই গ্রূপের ৫৭ জন নিহত হয়েছেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
এদিকে এক বিবৃতিতে মালির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বুরকিনা ফাসোর কাছে ত্রি-সীমান্ত এলাকায় মোটরবাইকে করে আসা সশস্ত্র লোক সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্যবস্তুতে পরিণত করে। পরে বিমানবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে ৫৭  জন হত্যা করা হয়।

বুরকিনা ফাসো এবং নাইজারের কাছের আরচাম অঞ্চলের ত্রি-সীমানায় অজ্ঞাত অস্ত্রধারীরা সেনাদের লক্ষ্য করে হামলা চালায়।

সাহেল অঞ্চলজুড়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যে সংঘাত চলছে মালি তার উপকেন্দ্র। বছরের পর বছর ধরে দেশটিতে  সংঘর্ষে হাজার হাজার সৈন্য ও বেসামরিক নাগরিক নিহত এবং প্রায় ২০ লাখ মানুষ বাস্ত্যুচুত হয়েছেন।