শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

‘প্রতীকী সংখ্যায়’ হজ্জ হবে এবার

অনলাইন নিউজ পোর্টাল • 09 জুন 2020, 12:21 দুপুর • 1,300 বার পঠিত
‘প্রতীকী সংখ্যায়’ হজ্জ হবে এবার

করোনা ভাইরাস মহামারির কারণে এবছর হজ্জ পুরোপুরি বাতিল না করে ‘প্রতীকী সংখ্যায়’ হজ্জ পালনের পরিকল্পনা করছে সৌদি আরব।

প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ২৫ লাখ ধর্মপ্রাণ মুসলিম হজ্জ পালন করতে সৌদি আরব যান। তবে এ বছর প্রতিটি দেশ থেকে সর্বোচ্চ যেতে পারবেন ২০ শতাংশ যাত্রী। বয়স্কদের জন্য এ সুযোগ থাকবে না। এছাড়া সবাইকেই অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।

সৌদিতে ইতোমধ্যেই লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণ বাড়ছে বিশ্বের বেশিরভাগ দেশেই। করোনা সংক্রমণের কারণে সংশয় দেখা দেয় হজ্জ নিয়ে।

গত মার্চে বিশ্বব্যাপী মুসলিমদের আপাতত হজ্জের পরিকল্পনা বাদ দেয়ার পরমর্শ দেয় সৌদি কর্তৃপক্ষ, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় ওমরাহ পালন। দেশটির কর্তৃপক্ষ এখন ‘প্রতীকী সংখ্যায়’ মুসল্লিদের হজ্জের অনুমতি দেয়ার চিন্তা করছে।