শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পরিস্থিতি স্বাভাবিক থাকলে জানুয়ারিতে বাড়তে পারে ক্লাসের সংখ্যা

অনলাইন নিউজ পোর্টাল • 23 অক্টোবর 2021, 06:04 বিকাল • 197 বার পঠিত
পরিস্থিতি স্বাভাবিক থাকলে জানুয়ারিতে বাড়তে পারে ক্লাসের সংখ্যা

করোনা সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী জানুয়ারি থেকে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার চাঁদপুর সদর উপজেলার রালদিয়া পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্মিত কমপ্লেক্স উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এ মুহূর্তে ক্লাসের সংখ্যা বাড়ানোর আর কোনো সুযোগ নেই। কারণ স্বাস্থ্যবিধি মানতে হবে। সামাজিক দূরত্ব নিশ্চিত করেই শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে। তাছাড়া বিশ্বের কিছু কিছু দেশে করোনার তৃতীয় ঢেউ লক্ষ্য করা যাচ্ছে। তাই এ মুহূর্তেই কোনো সিদ্ধান্ত নেয়া সম্ভব হচ্ছে না।

শিক্ষামন্ত্রী বলেন, শ্রেণিকক্ষে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার মতো এত পরিমাণ জায়গা আমাদের নেই। যদি করোনার পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলেই আগামী জানুয়ারিতে আমরা চিন্তা করব ক্লাসের সংখ্যা বৃদ্ধি করার জন্য।

এ সময় চাঁদপুরের ডিসি অঞ্জনা খান মজলিশ, এসপি মিলন মাহমুদ, পল্লী বিদ্যুতের ডিজিএম দেব কুমার মালুসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।