প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তুমুল শোরগোল তিউনিসিয়ায়
অনলাইন নিউজ পোর্টাল
•
27 সেপ্টেম্বর 2021, 01:19 দুপুর
•
282 বার পঠিত
উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদের ক্ষমতা ‘কুক্ষিগত’ করার ঘটনার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে তিউনিসিয়ায়। দেশ পরিচালনায় ডিক্রি জারির প্রতিবাদে প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেন তারা। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল রোববার (২৬ সেপ্টেম্বর) রাজধানী তিউনিসের হাবিব বোরগুইবা অ্যাভিনিউতে হাজার হাজার বিক্ষোভাকারী জমায়েত হন। তারা কায়েস সাঈদের বিরুদ্ধে স্লোগান দেন এবং পদত্যাগ দাবি করেন। তারা অভ্যুত্থানের পতন চান।
বার্তা সংস্থা রয়টার্সের কাছে এক বিক্ষোভকারী বলেন, ‘তিনি (সাইদ) এক স্বৈরশাসক যিনি বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এবং গণতন্ত্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি সব ক্ষমতা হাতে নিয়েছেন। এটি অভ্যুত্থান এবং আমরা রাস্তা থেকেই তা প্রতিহত করবো।’