শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পরীক্ষা ভাল না হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

মোহাম্মদ খাইরুল আমিন • 19 সেপ্টেম্বর 2022, 09:18 সকাল • 228 বার পঠিত
পরীক্ষা ভাল না  হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

জামালপুরের বকশীগঞ্জে  নিজের ঘর থেকে এসএসসি পরীক্ষার্থী সারজিনা আক্তারের (১৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বকশীগঞ্জ থানা পুলিশ বকশীগঞ্জ পৌর শহরের সীমারপাড় এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এসএসসি পরীক্ষার্থী সারজিনা আক্তার বকশীগঞ্জ পৌর এলাকার সামছের আলীর মেয়ে। সে স্থানীয় সানরাইজ এডুকেয়ার একাডেমির ছাত্রী।

তবে পরিবারের সদস্যদের বরাত দিয়ে বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর  জানান, শনিবার সারমারা নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দেয় সারজিনা। পরীক্ষা কেন্দ্রেই অসুস্থ হয়ে পরে সে। পরীক্ষা ভালো দিতে না পারায় অভিভাবকদের ভয়ে আত্মহত্যা করে।

এদিকে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে বকশীগঞ্জ পৌর এলাকার সীমারপাড় থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। তদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।