প্রধানমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোনালাপ
অনলাইন নিউজ পোর্টাল
•
22 জুলাই 2020, 11:58 দুপুর
•
141 বার পঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ফোন করে বন্যা ও করোনা পরিস্থিতি বিষয়ে খোঁজখবর নিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিবের এক সংবাদ বিবরণীতে এমন তথ্য পাওয়া গেছে।
প্রেস বিবরণীতে জানানো হয়েছে দুই প্রধানমন্ত্রী বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে কথা বলেন। ১৫ মিনিট স্থায়ী ওই ফোন কলে করোনা ও বন্যা নিয়ে আলোচনা করেন তারা।
বাংলাদেশে করোনা পরিস্থিতি ও মহামারীতে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চেয়েছেন ইমরান খান। জবাবে করোনা সংক্রমণ কোমাতে ও চিকিৎসা ক্ষেত্রে যেসব উদ্যোগ নিয়েছেন, তা বিস্তারিত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ইমরান খান বাংলাদেশের বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে, প্রধানমন্ত্রী তাকে সে সম্পর্কে অবহিত করেন।