শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
মাকিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সন্তোষজনক’ আলোচনা হয়েছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং, ৬৩০ কোটি ডলার চুরি এইচএসসি-সমমান পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস এইচএসসি-সমমান পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস ফ্রান্সের অর্থনৈতিক পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে কমিয়ে ‘নেতিবাচক’ করল ফিচ ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই সংশোধন হচ্ছে ৩৮ লাখ আইসিটি বই: এনসিটিবি চেয়ারম্যান
জাতীয়

প্রবল বৃষ্টিতে ডুবে গেল চন্দ্রঘোনা ফেরিঘাটের পাটাতন

মোহাম্মদ খাইরুল আমিন • 20 জুন 2022, 09:57 সকাল • 219 বার পঠিত
প্রবল বৃষ্টিতে ডুবে গেল চন্দ্রঘোনা ফেরিঘাটের পাটাতন

অবিরাম বর্ষণের কারণে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাটের পাটাতন ডুবে গেছে। ফেরির পাটাতন ডুবে যাওয়ায় পারাপারে চরম বিপাকে পড়েছে বান্দরবান-রাজস্থলী-কাপ্তাই উপজেলার যানবাহনগুলো।(১৯ জুন) সন্ধ্যায় ফেরির পাটাতন ডুবে যায়।

তবে জানা যায় এ সুযোগে আটকে পড়া যানবাহনগুলো পারাপারে সহযোগিতার বিনিময়ে শ্রমিকরা নিচ্ছেন ৫০ থেকে ১০০ টাকা।

চন্দ্রঘোনা ফেরির তত্ত্বাবধায়ক মো. শাহজাহান ও চালক আমিন বলেন, অতি বর্ষণের ফলে কর্ণফুলি নদীতে পানি বেড়ে যাওয়া রোববার বিকেল থেকে ফেরিঘাটের উভয় পাড়ের পাটাতনে পানি উঠে যায়। ফলে ভারী যানবাহন তীরে উঠতে পারলেও হালকা যানবাহন যেমন অটোরিকশা ও মোটরসাইকেল তীরে উঠতে বেশ কষ্টকর হয়ে পড়ে।  

তারা আরও বলেন, যদি এভাবে বৃষ্টি অব্যাহত থাকে তাহলে পাটাতনে অতিরিক্ত পানি উঠলে ফেরি চলাচল যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।