শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

প্রায় এক দশক ধরে খালি রয়েছে জাপানের প্রধানমন্ত্রীর বাসভবন

অনলাইন নিউজ পোর্টাল • 02 মে 2021, 10:08 রাত • 253 বার পঠিত
প্রায় এক দশক ধরে খালি রয়েছে জাপানের প্রধানমন্ত্রীর বাসভবন

শুধুমাত্র ভূতের ভয়ের জন্য ৯ বছর ধরে খালি রয়েছে জাপানের প্রধানমন্ত্রীর বাসভবন। জাপানের প্রধানমন্ত্রীর বাসভবনের নাম সোরি কতেই। আর প্রায় এক দশক ধরে খালি পড়ে রয়েছে বিলাসবহুল এই ভবনটি। এখানে কেউ থাকার সাহস দেখায় না।

এই বাংলোর রক্তাক্ত ইতিহাস জানার চেষ্টা করে জানা যায়,  ১৯৩২ সালে জাপানে সেনা বিপ্লবের চেষ্টা হয়েছিল। সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী কয়েকজন আধিকারিককে এই বিল্ডিংয়ে গুলি করে মারার নির্দেশ দেন। চার বছর পর আরো একবার সরকার পতন করার চেষ্টা হয়। সেবারও তৎকালীন প্রধানমন্ত্রীর বোনের জামাই সহ চারজনকে এই বিল্ডিংয়ে খুন করা হয়েছিল। এর পর থেকেই প্রধানমন্ত্রীর বাসভবনের বদনাম ছড়িয়েছে গোটা দেশে। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত থাকা প্রধানমন্ত্রী যুনিচিরো কাইজুমি এই বিল্ডিং থেকে ভূত তাড়ানোর জন্য একজন শিনটো পূজারীকে ডেকেছিলেন বলেও শোনা যায়।

জানা গেছে, ২৫ হাজার বর্গমিটার এলাকাজুড়ে রয়েছে এই বাংলো। এতে মোট ২৫ টি বিল্ডিং রয়েছে। এখানে জাপানের প্রধানমন্ত্রীর জন্য একটি কাঁচ ও স্টিলের বানানো অসাধারণ ঘর রয়েছে।

গত বছর সেপ্টেম্বর মাসে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সুগা। তার পর ৮ মাস কেটেছে। কিন্তু তিনি এখন পর্যন্ত এই বাসভবনে একটি রাতও থাকেননি। তিনি ডাইট সদস্যের ডরমেটরি কোয়ার্টারে থাকেন। সোরি কোতেই বাংলো এই কোয়ার্টারের পাশেই।

মূলত এই বাসভবনের ইতিহাস হিংসায় মাখা। যার কারণে এই বাসভবনের বদনাম রয়েছে। অনেকে বলেন, এখানে খুন হওয়া ব্যক্তিদের প্রেতাত্মারা ঘুরে বেড়ায়। জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ইয়শোহিদে সুগার জন্য এই বাসভবনকে ঘিরে থাকা জল্পনা আরো বেড়েছে।