শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

মোহাম্মদ খাইরুল আমিন • 22 অক্টোবর 2022, 11:07 দুপুর • 367 বার পঠিত
প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

ময়মনসিংহ গাঙ্গিনারপাড় এলাকায় হকার্স মার্কেটের লাগা আগুন  প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। জানা যায় ফায়ার সার্ভিসের ছয় ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিন সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিপুটি ডাইরেক্টর (ডিডি) মো. মতিউর রহমান।

তিনি জানান, সকাল পৌনে ৯টার দিকে আগুন লাগে। পরে পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা। আগুনে দুটি দোকানের সব মালামাল পুড়ে গেছে। এছাড়া বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।