প্রায় ৩০ টি মসজিদ বন্ধ করে দিয়েছে ফ্রান্স
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মুসলমানদের এবং তাদের উপাসনালয়ের বিরুদ্ধে চলমান অভিযানের মধ্যে ফ্রান্সে ২০২০ সালের নভেম্বর থেকে পরিদর্শন করা ৮৯টি মসজিদের এক-তৃতীয়াংশ বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন করে আরো ছয় মসজিদ বন্ধের পরিকল্পনা রয়েছে। বিচ্ছিন্নতাবাদবিরোধী আইনে এসব মসজিদ বন্ধ করা হয়েছে। এই আইন প্রণয়ন করার আগে ২৪ হাজার ধর্মীয় স্থান পরিদর্শন করে ফ্রান্সের পুলিশ উগ্রবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে সাড়ে ছয় শ ধর্মীয় স্থান বন্ধ করে দেয়। গতকাল বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তবে তিনি আরো বলেন, পরিদর্শনের পর এক-তৃতীয়াংশ মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে চলতি মাসেই চারটি সমিতি বন্ধ হওয়ার শঙ্কায় রয়েছে। ২০৫টি অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। দুইজন ইমামকে বহিষ্কার করার কথা জানিয়েছে ফ্রান্স সরকার।