পদত্যাগপত্র পাঠিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
মোহাম্মদ খাইরুল আমিন
•
15 জুলাই 2022, 10:44 দুপুর
•
203 বার পঠিত
শ্রীলংকার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দিয়েছেন। এই তথ্য জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।
গণ-আন্দোলনের মুখে প্রেসিডেন্ট গোটাবায়া বুধবার দিবাগত রাতে প্রথমে মালদ্বীপে পালিয়ে যান। এরপর সেখান থেকে বৃহস্পতিবার যান সিঙ্গাপুরে। সিঙ্গাপুর থেকেই তিনি এই পদত্যাগপত্র পাঠিযেছেন।
বুধবার বিকেলেই শ্রীলংকার পার্লামেন্ট স্পিকারকে ফোন করে গোটাবায়া বলেছিলেন সেদিনই পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন। কিন্তু তা তিনি সেদিন দেননি। বৃহস্পতিবার রাতে ইমেইলে তিনি শ্রীলংকার পার্লামেন্ট স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে গোটাবায়ার পদত্যাগ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্পিকার।