শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম

মোহাম্মদ খাইরুল আমিন • 25 ফেব্রুয়ারি 2025, 02:35 দুপুর • 443 বার পঠিত
পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম

পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তিনি পদত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। অন্তর্বর্তী সরকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন তিনি।

নতুন একটি রাজনৈতিক দল আসছে। এবং সেটির খুব গুরুত্বপূর্ণ পদে থাকছেন নাহিদ ইসলাম- এই আলোচনা গত কয়েক দিন ধরেই চলে আসছিল। তিনি নিজেও বলেছিলেন, উপদেষ্টার পদে থেকে রাজনৈতিক দলের সঙ্গে কাজ করা সম্ভব নয় বলে সময় আসলে পদত্যাগ করবেন। সেটাই সত্য হলো আজ।

আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এই নতুন রাজনৈতিক দল গঠন করছে। দলটির নেতৃত্বে থাকছেন নাহিদ ইসলাম। ওই দলের আহ্বায়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে আগে।

গত ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটাবিরোধী আন্দোলনে বড় ভূমিকা ছিল নাহিদ ইসলামের। সে সময় তিনি ছাত্র আন্দোলনের মুখপাত্রের দায়িত্ব পালন করেন। 

ছাত্র-জনতার সেই  গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের দীর্ঘদিনের স্বৈরশাসনের অবসান হয়। 

এর তিনদিনের মাথায় ৮ আগস্ট ড. মুহাম্মদ উইনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। নাহিদ ইসলাম সেই সরকারের উপদেষ্টা হন।