শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পাঞ্জশিরে উড়ছে বিজয়ী তালেবানদের পতাকা

অনলাইন নিউজ পোর্টাল • 07 সেপ্টেম্বর 2021, 11:07 দুপুর • 268 বার পঠিত
পাঞ্জশিরে উড়ছে বিজয়ী তালেবানদের পতাকা

চীন ও আরব হামারা, হিন্দুস্থান হামারা। মুসলিম হে হাম ওয়াতান হে, সারা জাহান হামারা। আল্লামা ইকবালের সেই সংগীত আজও আশার আলো সঞ্চার করে মুমিন হৃদয়ে। বীর দর্পে সামনে এগিয়ে যেতে প্রেরণা যোগায়। অপরদিকে আফগান মুজাহিদ ভাইদের অনাড়ম্বর জীবন ব্যবস্থা স্মরণ করিয়ে দেয় আমাদের সিংহপুরুষ ইতিহাসের শ্রেষ্ঠ মানবদের কথা। এ বিজয় মুসলমানের, এ বিজয় দ্বীন ঈমানের।

অবশেষে আফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণের বাইরে থাকা সর্বশেষ প্রদেশ পাঞ্জশির দখলের লড়াইয়ে সোমবারই নিজেদের বিজয়ী ঘোষণা করেছে তালেবান। পরে অনলাইনে তালেবান একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে- তাদের যোদ্ধারা শহরে তালেবানের পতাকা উত্তোলন করছে।

তবে বিদ্রোহী যোদ্ধারা দাবি করছেন, তারা এখনও ‘গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অবস্থান’ নিয়ে রয়েছেন এবং তাদের ‘লড়াই অব্যাহত’ রয়েছে। তালেবানের বিরুদ্ধে সারা দেশের সবাইকে জেগে ওঠার জন্য আহ্বান জানিয়েছেন তাদের নেতা।