পাকিস্তানের করাচিতে একটি স্টক এক্সচেঞ্জ ভবনে হামলা
অনলাইন নিউজ পোর্টাল
•
29 জুন 2020, 01:31 দুপুর
•
304 বার পঠিত
পাকিস্তানের করাচিতে একটি স্টক এক্সচেঞ্জ ভবনে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এতে এখন পর্যন্ত ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
খবরে বলা হয়েছে, করাচিতে স্টক একচেঞ্জের ভবনে সোমবার এই হামলার ঘটনা ঘটে। পুলিশ ও রেঞ্জার্স ঘটনাস্থলে পৌঁছেছে এবং পুরো এলাকা ঘিরে রেখেছে। পুলিশ জানিয়েছে, চার জন হামলাকারী নিহত হয়েছে। গ্রেনেড ও বন্দুক নিয়ে স্টক একচেঞ্জের ভবনে হামলা চালায় সন্ত্রাসীরা। ভবনটি উচ্চ-সুরক্ষিত এলাকায় এবং ভবনে অনেক প্রাইভেট ব্যাংকের প্রধান অফিস।
করাচি পুলিশের প্রধান বলেন, চার হামলাকারী নিহত হয়েছে, তারা করোলা কারে করে আসে।