শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের সংঘর্ষে সেনা নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 13 জুলাই 2020, 09:45 রাত • 199 বার পঠিত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের সংঘর্ষে সেনা নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে চার সেনা নিহত হয়েছেন। রবিবার আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান জেলার মিরানশাহ শহরে এ ঘটনা ঘটে। সাম্প্রতিক বছরগুলোতে অস্থিরতাপূর্ণ এই অঞ্চলটিতে স্বদেশি ও বিদেশি বিদ্রোহীদের বিরুদ্ধে অনেক সামরিক অভিযান চালানো হয়। ওই এলাকায় সন্দেহভাজন বিদ্রোহীদের গোপন আস্তানা গুড়িয়ে দিতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালে সর্বশেষ এ সংঘর্ষ ঘটে।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তারা বিদ্রোহী হামলার শিকার হওয়ার পরপরই সেনারা দ্রুত ওই এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা বাহিনীর গুলিতে লুকিয়ে থাকা সকল বিদ্রোহী নিহত হয়। এতে আরো বলা হয়, সেখানে গুলি বিনিময় চলাকালে চার সেনা নিহত হন। এ সংঘর্ষে চার বিদ্রোহীও নিহত হয়েছে।

পাকিস্তান এক দশকেরও বেশি সময় ধরে স্বদেশি ইসলামি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে আসছে। দেশটিতে বিদ্রোহীদের হামলায় হাজার হাজার বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছে।