মোহাম্মদ খাইরুল আমিন•28 আগস্ট 2022, 03:38 দুপুর•242 বার পঠিত
পাকিস্তানে জুন থেকে শুরু হওয়া মৌসুমি বৃষ্টিপাত ও বন্যায় এ পর্যন্ত ১,০৩৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রবিবার এ কথা জানায়।
এতে বলা হয়, এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ১১৯ জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিপাত ও বন্যায় বিপন্ন এলাকায় ৩ কোটি ৩০ লাখের বেশী লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।