পাকিস্তানে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ২২
মোহাম্মদ খাইরুল আমিন
•
08 জুন 2022, 06:21 বিকাল
•
512 বার পঠিত
পাকিস্তানে বেলুচিস্তান প্রদেশে আজ বুধবার সকালে একটি বাস খাদে পড়ে অন্ততপক্ষে ২২ জন নিহত হয়েছে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।
এদিকে ঝোব জেলার ডেপুটি কমিশনার হাফিজ মোহাম্মদ কাসিম জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি লোরালাই শহর থেকে ঝোবের দিকে আসছিল। বেলুচিস্তানের কিল্লা সাইফুল্লাহর কাছাকাছি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি কয়েকশ ফুট গভীর একটি খাদে পড়ে যায়। বাসটিতে ২৩ জন আরোহী ছিল।
গাড়িটি আখতারজাইয়ের কাছে একটি পাহাড়ের চূড়া থেকে পড়ে গিয়েছে।
আখতারজাই হল একটি উপজাতীয় এলাকা। এটি ঝোবের এক হাজার ৫৭২ মিটার উচ্চতায় অবস্থিত।