শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পাকিস্তানে দুই ট্রেনর দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৫ জন

অনলাইন নিউজ পোর্টাল • 09 জুন 2021, 08:25 সকাল • 658 বার পঠিত
পাকিস্তানে দুই ট্রেনর দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৫ জন

গতকাল পাকিস্তানের সিন্ধু প্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে। এছাড়া, আহত অবস্থায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত একশ’ জন।  

আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত সোমবার স্থানীয় সময় সকালে সিন্ধু প্রদেশের দক্ষিণাঞ্চলে রেইতি এবং উবাউরো অঞ্চলের মাঝামাঝি এলাকায় মিল্লাত এক্সেপ্রেস এবং স্যার সৈয়দ এক্সেপ্রেস ট্রেন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে, লাইনচ্যুত হয় দুটি ট্রেনের ৬ থেকে ৮টি বগি। ট্রেন দুটিতে এক হাজারের বেশি যাত্রী ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।