শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পাকিস্তান ‘বাধ্য নয়’ পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি মানতে

অনলাইন নিউজ পোর্টাল • 31 জানুয়ারী 2021, 05:46 বিকাল • 336 বার পঠিত
পাকিস্তান ‘বাধ্য নয়’ পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি মানতে

পাকিস্তান বলেছে, পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তির (টিপিএনডব্লিউ) কোনো বিধিনিষেধ মানতে বাধ্যবাধকতা নেই দেশটির।

সংবাদমাধ্যম ডন জানায়, গত ২২ জানুয়ারি পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিটি কার্যকর হয়।

তবে, প্রধান পরমাণু শক্তিধর দেশগুলো এ চুক্তিতে সই করেনি।

জাতিসংঘের বক্তব্য অনুযায়ী, পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণে আইনি বাধা তৈরি করতে এ চুক্তি কার্যকর করা হয়েছে। এ চুক্তির উদ্দেশ্য পরমাণু অস্ত্র সংক্রান্ত যে কোনো কার্যক্রমে অংশগ্রহণে কিছু নিষেধাজ্ঞা প্রয়োগ করা।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বলেন, এ চুক্তি আন্তর্জাতিক আইনের উন্নয়নে কোনোভাবে অবসান রাখে না।

নয়টি দেশ পরমাণু শক্তিধর দেশ— রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, চীন, ফ্রান্স, ইসরায়েল এবং উত্তর কোরিয়া। এর মধ্যে অন্যতম শক্তিধর রাশিয়া ও যুক্তরাষ্ট্র।

তিনি মন্তব্য করেন, ‘চুক্তিটি সইয়ের আগে যে আলোচনা হয়েছে, তাতে পরমাণু শক্তিধর কোনো দেশ অংশ না নেওয়ায়, চুক্তিটি কার্যত ব্যর্থ। ’