শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পাচারের সময় ২২ বাংলাদেশিকে উদ্ধার করেছে মেক্সিকো পুলিশ

অনলাইন নিউজ পোর্টাল • 17 জুন 2021, 06:14 বিকাল • 643 বার পঠিত
পাচারের সময় ২২ বাংলাদেশিকে উদ্ধার করেছে মেক্সিকো পুলিশ

মেক্সিকো-ভেরাক্রুজ হাইওয়ে দিয়ে পাচারের সময় ২২ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে দেশটির পুলিশ। পুয়েবলা শহর থেকে ৪৫ মিনিট দূরের পথ পালমার ডি ব্রাভোর কাছে তাদের পাওয়া যায়।

স্টেট পুলিশ অ্যান্ড পার্সোনাল অব দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব মাইগ্রেশন (আইএনএম)-এর বিবৃতিতে বলা হয়েছে, এই ২২ জনের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না এবং তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। তবে তাদের সবাইকে নিরাপদ স্থানে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে মেক্সিকান প্রশাসন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর তথ্য অনুযায়ী, ২০২০ সালে সাড়ে চার হাজারের বেশি বাংলাদেশি বিভিন্ন উপায়ে ইউরোপে প্রবেশ করেছেন।