শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

অর্থায়ন নিয়ে তদন্তের মুখে বরিস জনসন

অনলাইন নিউজ পোর্টাল • 29 এপ্রিল 2021, 09:57 সকাল • 823 বার পঠিত
অর্থায়ন নিয়ে তদন্তের মুখে বরিস জনসন

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার ডাউনিং স্ট্রিটের অ্যাপার্টমেন্ট সংস্করণের অর্থায়ন নিয়ে দেশটির নির্বাচনী কমিশনের তদন্তের মুখে পড়েছেন। যুক্তরাজ্যের নির্বাচনী কমিশন বলছে, এই অর্থায়নে কোনও অপরাধ সংঘটিত হয়েছে বলে সন্দেহ করার যুক্তিসঙ্গত ভিত্তি আছে।

বিবিসি জানায়, জনসন ডাউনিং স্ট্রিটের ওপরে নিজেদের ফ্ল্যাটটি রিনোভেশন করেছিলেন। একাজে জনসন প্রধানমন্ত্রী হিসাবে বার্ষিক যে অর্থবরাদ্দ পান তার চেয়ে অনেক বেশি খরচ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফ্ল্যাটের পেছনে খরচ করার জন্য বছরে প্রধানমন্ত্রীর বরাদ্দ রয়েছে ৩০ হাজার পাউন্ড। কিন্তু ফ্ল্যাট সংস্কার কাজে ২ লাখ পাউন্ড খরচ হয়েছে বলে শোনা যাচ্ছে।
 
ইংল্যান্ডে স্থানীয় নির্বাচনের ৮ দিন আগে এবং ওয়েলস ও স্কটল্যান্ডের আঞ্চলিক পরিষদ নির্বাচনের আগে থেকেই জনসন কোভিড-১৯ পরিস্থিতি সামাল দেওয়াসহ নানা বিষয় নিয়ে প্রশ্ন এবং বিভিন্ন অভিযোগের মুখে আছেন। এবার ১১ নং ডাউনিং স্ট্রিটের অ্যাপার্টমেন্ট সংস্কারের অর্থায়ন নিয়ে বেকায়দায় পড়লেন তিনি।